ইউএস-বাংলার ঢাকা-ব্যাংকক, চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, দীর্ঘ প্রায় আড়াই বছর পর যাত্রীদের চাহিদা অনুযায়ী ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৭ ফ্লাইটটি উড্ডয়ন করে। এছাড়া চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএস-২০৭ ফ্লাইটটি বেলা ১১টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সোম ও বুধবার ছাড়া সপ্তাহে পাঁচদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে ব্যাংকক এবং সপ্তাহে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া সোম ও বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা ২০ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে দুপুর ২টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সব অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা





