ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের একটি শহরের বাজারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, কোস্তিয়ানতিনিভকা শহরে হামলার ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমিহাল বলেন, রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের ক্ষমা করা হবে না এবং শান্তিতে ছেড়ে দেওয়া হবে না। সবকিছুর জন্য উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।
ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর প্রায়ই হামলা চালানো হচ্ছে বলে রুশ সেনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর আগে গত এপ্রিলে উমান শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় শিশুসহ ২৩ জন নিহত হয়। তার আগে গত জানুয়ারিতে একই ধরনের হামলার ঘটনায় দিনিপ্র শহরে ৪০ জন নিহত হয়।
এদিকে একদিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। যদিও এতে সফলতা খুবই সামান্য বলা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা যায় রাশিয়া।
তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন।
তার এই সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।
এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু বলেছেন, তাদের সৈন্যদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু পর ৬৬ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি সাত হাজারের বেশি অস্ত্র খুইয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






