ইউটিউব দেখে সন্তান প্রসবের চেষ্টা, স্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
অভিযুক্ত স্বামী ও তার মৃত স্ত্রী
সন্তান প্রবস করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ভারতের তামিল নাড়ুর কৃষ্ণগিরি অঞ্চলে ২৭ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামী ইউটিউবে সন্তান প্রসবের একটি কৌশল শিখে বাড়িতেই তার স্ত্রীর সন্তান প্রসবের চেষ্টা করেন। এরপরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে এ ঘটনা। অভিযুক্ত স্বামী তার গর্ভবতী স্ত্রীর সন্তান স্বাভাবিকভাবে প্রসব করাতে গিয়ে নাভির কর্ড কাটতে ব্যর্থ হন। নবজাতকের জন্ম হলেও তার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়।
পুরো এ ঘটনা প্রতিবেশীরা পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করা হয়।
পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লগনায়কি নামের ওই নারীর প্রসবের ব্যথা উঠলে মাদেশ বাড়িতেই স্ত্রীর সন্তান প্রসবের প্রক্রিয়া শুরু করেন। তবে তিনি নাভির কর্ড ঠিকমতো কেটে ফেলতে ব্যর্থ হন। এতে লগনায়কির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
এরপর অচেতন অবস্থায় লগনায়কিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে আর বেঁচে ছিলেন না লগনায়কি। এ নিয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং এর তদন্ত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











