ইউরো জয়ের সঙ্গে ইতিহাসও গড়েছে ইংলিশ নারীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের নারী ফুটবল দল উয়েফা উইমেনস ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়ে বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে।
গত ২৬ জুলাই সেমিফাইনালে ফেবারিট সুইডেনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়ে ফাইনালে জার্মানির মুখোমুখি হয় ইংল্যান্ড। রোববার রাতের ফাইনালে ইংলিশরা জার্মানিকে শুধু ২-১ গোলের ব্যবধানে হারায়নি, জার্মানির রেকর্ড ভেঙে ইংলিশরা করেছে নতুন ইতিহাস।
২০০৯ সালের নারী ইউরো কাপের আসরে জার্মানি ২১টি গোল করে। সেই রেকর্ড এতদিন ভাঙতে পারেনি কেউ। অবশেষে ইংল্যান্ড এবারের আসরে ২২টি গোল করে ভেঙেছে জার্মানদের রেকর্ড। সেই রেকর্ড এতদিন ভাঙতে পারেনি কেউ। রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড অস্ট্রিয়াকে ১-০, নরওয়েকে ৮-০, সুইডেনকে ৪-০, নর্দার্ন আয়ারল্যান্ডকে ৫-০, স্পেনকে ২-১ ও জার্মানিকে ২-১ গোলে হারায়।
ইউরো ২০২২ আসরের জমজমাট ফাইনালে ইংল্যান্ডের প্রথম গোলটি আসে ৬২ মিনিটের মাথায় ২২ বছর বয়সী সুপার-সাব এলা টুনের কাছ থেকে। এরপর ৭৯ মিনিটের মাথায় লিনা ম্যাগুলের গোলে সমতায় ফেরে জার্মানি। তবে ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ হলে বাড়তি সময়ের ১১০তম মিনিটের মাথায় ক্লো কেলির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। শেষ পর্যন্ত কেলির গোলটাই ব্যবধান গড়ে দেয় ম্যাচের।
এই শিরোপা জয়ে বাড়তি মাত্রা যোগ হয়েছে ইংল্যান্ড দলে। কেন না ১৯৮৪ সালে শুরু হওয়া নারী ইউরো কাপে এটিই ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়। এর আগে ১৯৮৪ এবং ২০০৯ সালে ফাইনালে উঠলেও জেতা হয়নি শিরোপা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











