ইডেনের নেত্রীর বিরুদ্ধে ছাত্রীর শরীরে চা ঢেলে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইডেন সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে একই কলেজের ছাত্রীর শরীরে গরম চা ঢালাসহ হাত মচকে দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেত্রীর নাম আয়েশা ইসলাম মীম। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের ৩১৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে।
অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় হল সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের ৩১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টার দিকে হলের পাঠকক্ষে প্রবেশের জায়গা দখল করে মীমের অনুসারী এক শিক্ষার্থী টেবিল বসিয়ে পড়ছিলেন। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ভুক্তভোগী শিক্ষার্থী তাকে সরে বসতে বলেন। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মীমের অনুসারী ভুক্তভোগীকে বলেন, আমি দেখে নেব, কীভাবে তুমি এই কলেজে পড়ো।
সন্ধ্যার দিকে আয়েশা ইসলাম মীম কলেজ ছাত্রলীগের ১০-১২ জন কর্মী নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে গালাগাল করেন। এক পর্যায়ে মগে থাকা গরম চা তার পায়ে ঢেলে দেন এবং হাত মচকে দেন। পরে কক্ষের সবাইকে বের হয়ে যেতে বলেন মীম। এ সময় তিনি বলেন, তোর এমন অবস্থা করব যে তুই আত্মহত্যা করতে বাধ্য হবি। তবে ভুক্তভোগীর রুমমেটরা বের হতে অস্বীকৃতি জানালে আরও কিছুক্ষণ মানসিক নির্যাতন করে কক্ষ থেকে দলবলসহ বের হয়ে যান মীম।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়শা ইসলাম মীম গণমাধ্যমকে বলেন, এ রকম কিছুই ঘটেনি। কেউ আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
হল সুপার নাজমুন নাহার অভিযোগপত্র পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমাদের মিটিং আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।
ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমরা ঘটনা শুনেছি। হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




