ইতালি ফেরত ছেলের আনা ভাইরাসে মায়ের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
ইতালি ফেরত ছেলের আনা ভাইরাসে মায়ের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। ইউরোপ ফেরত সন্তানের মাধ্যমে তার দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। তাদের বাড়ি দিল্লির জনকপুরীতে।
শুক্রবার ৬৯ বছর বয়সী ওই নারী মারা যান। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার ভারতের কর্নাটকে ৭৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
দেশটির স্বাস্থ্য সচিব প্রীতি সুদানের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে ৬৯ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ৫ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে ওই বৃদ্ধার ছেলে সুইজারল্যান্ড ও ইতালি গিয়েছিলেন।
তবে ২৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কয়েকদিন পর তার ছেলের জ্বর আসে, সঙ্গে কাশিও ছিল। গত ৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের পর মায়েরও জ্বর এলে তাকেও ভর্তি করা হয় হাসপাতালে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওই নারীর ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। ইনফ্লুয়েঞ্জা হওয়ার পর ৯ মার্চ তার অবস্থার অবনতি ঘটে, তখন তাকে আইসিইউতে নেওয়া হয়।’
দিল্লির রাজ্য সরকার জানিয়েছে, ওই নারীর মৃত্যুর পর তাদের বাড়ির আশপাশের অন্তত ৫০টি ঘরের বাসিন্দাদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৮২ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











