ইতালি যেন মৃত্যুপুরী, ২৪ ঘন্টায় ৩৪৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির শহর লম্বার্ডিয়া যেন মৃত্যুপুরী। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়া আড়াই হাজারের মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়া অঞ্চলের।মিলান আর লম্বার্ডিয়ার হাসপাতালগুলোর মর্গেও লাশ রাখার জায়গা নেই। স্বজনরা মৃতদের শেষবারের মতো দেখতেও পারছেন না। সুযোগ নেই শেষ শ্রদ্ধা জানাতে কবরস্থানগুলোতে যাওয়ার। এমন অবস্থায় হতভম্ব ইতালিয়রা।২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৩ জনে।
অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের রোগী ৩১ হাজার ৫০৬। এর মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ২ হাজার ৬০। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২। সুস্থ হয়েছেন ২ হাজার ৯শ ৪১ জন।
দেশটিতে নারীদের তুলনায় পুরুষ বেশি মারা যাচ্ছে। এই পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ, পুরুষ ৬২ ভাগ।এর আগে রবিবার একদিনে ইতালিতে সর্বোচ্চ ৩শ ৬৮ জনের মৃত্যুর খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা উত্তরণে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, প্রায় ২৫ বিলিয়ন ইউরো দিয়ে চিকিৎসক, কর্মী, পরিবার এবং ব্যবসার জন্য সহায়তা করা হবে। অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার জন্য।
ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড করা ২ হাজার মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়া যা সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে গতকাল নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনায় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান বার্তোলাসো মিলানো যান।
বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩১ জনের। এছাড়া, প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








