ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড
করোনাভাইরাসের থাবায় ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার একদিনে আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ জন। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনাভাইরাসে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। গত একদিনে ১ হাজার ৮৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ২৫ জন।
তবে মহামারি এই ভাইরাস প্রতিরোধে দেশটির সরকার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি গত সোমবার থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আর জরুরি আইন অমান্য করে বাইরে ঘোরাঘুরির কারণে গত সাত দিনে ৪৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ প্রশাসন।
এদিকে, গত রোববার সন্ধ্যায় জরুরি অবস্থা আইন অমান্য করায় ইতালির নাপোলি শহর থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
ইতালির সরকার করোনাভাইরাস মোকাবিলায় সাড়ে ৩০০ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনাভাইরাস সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যারা কর্মহীন থাকবে, তারা বেতনের ৮০ ভাগ অর্থ পাবে। সকল প্রকারের বিল, বাসা ভাড়া ও লোনের কিস্তি স্থগিত করে রাখা হবে।
তবে হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমানা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি











