ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
গত ২৪ ঘণ্টায় ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫১ জন মারা গেছেন। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জন।
এ ছাড়া গতকাল রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। এর ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৩৮ জন। দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
এর আগের দিন, গত শনিবার দেশটিতে ৭৯৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। যেটা এখন পর্যন্ত যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এমনকি মৃত্যুর সংখ্যায় ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।
এদিকে, গত দুদিনে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে ফরিদ খান (৬০) নামে একজন ও গত শুক্রবার রাতে ইতালির মিলান শহরে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়।
ফরিদ প্রায় এক সপ্তাহ আগে জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ইতালির মোনফালকোনা শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী। আর গোলাম মাওলা সর্দি কাশি, ঠান্ডাজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











