ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:১৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়ালো

ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়ালো

করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯ এর সংক্রমণে ইতালিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০ জন। গতকাল সোমবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধে গত সপ্তাহের সোমবার (৯ মার্চ) থেকে পুরো দেশকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভূতুড়ে নগরীতে। সারা দেশে ফার্মেসি এবং এলিমেন্টারি শপ (খাবার ও জরুরি পণ্যের দোকান) ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।

ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরও যারা অকারণে বাইরে বেরোচ্ছেন তাদের জরিমানা গুণতে হচ্ছে, পড়তে হচ্ছে শাস্তির মুখেও।

রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে সফরের সুযোগ রয়েছে।

এদিকে, দেশটিতে রেড জোনের আইন অমান্য করায় ৯ জন বাংলাদেশিকে আটক করেছে ইতালি পুলিশ। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয় পুলিশ।

স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত বাংলাদেশিরা খাদ্যসামগ্রী ক্রয় কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনো প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি। রেডজোনের আওতায় সরকারি নির্দেশনা অনুযায়ী, একটি পত্রে স্ব-বৃত্তান্তসহ নির্দিষ্ট কারণ চিহ্নিত করে বাইরে যাওয়ার অনুমতি লাগতো। কিন্তু তারা এটা মেনে চলেননি।

সূত্র আরও জানায়, যাদের আটক করা হয়েছে তারা রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত একে অপর থেকে ১ মিটার দূরত্ব বজায় রাখেননি। সে ক্ষেত্রে ইতালীয় আইনে পুলিশ ৬৫০ ধারায় ৯ জন বাংলাদেশিকে আটক এবং সরকারি আইন লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে জন প্রতি ২০৬ ইউরো জরিমানা করে।

পরে করোনাভাইরাস সন্দেহে যাচাই করার জন্য তাদেরকে দুই সপ্তাহের জন্য হাসপাতালে কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

ইউরোপের এই দেশটিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করেন।