ইতিহাস গড়া হল না পাকিস্তানের প্রথম হিন্দু নারী প্রার্থীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ইতিহাস গড়া হল না পাকিস্তানের প্রথম হিন্দু নারী প্রার্থীর। নির্বাচনের মাঠে জোর প্রচারণার লড়াই করেও ভোটে পরাজিত হলেন ২৫ বছর বয়সি চিকিৎসক সভেরা প্রকাশ। তার ঝুলিতে এসেছে মাত্র ১৭০০ ভোট। তবে এতে হতাশ নন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লড়াই করার সুযোগ দেয়ায় পাকিস্তান পিপলস পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন তরুণী সভেরা প্রকাশ।
এদিকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা প্রার্থী জানিয়েছেন, ভোটে লড়াই করার অভিজ্ঞতা অসাধারণ। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো, সমর্থকদের পাশাপাশি আরও যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন তাঁদের ধন্যবাদ।
সাবিরার আরও লেখেন, যদিও ভোটের ফলাফল আশানুরূপ হয়নি। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা একসঙ্গে আরও শক্তিশালী হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভেরা। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু মহিলা প্রতিদ্বন্দ্বিতা করলেন। তার বাবা ওম প্রকাশ সরকারি চিকিৎসক ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে পিপিপি’র সদস্য। বাবার দেখাদেখি মেয়েও চিকিৎসার পাশাপাশি রাজনীতিতে আগ্রহী হন।
সভেরা পাকিস্তানে নারীর অধিকার আন্দোলনেও এক পরিচিত মুখ। পিপিপি নেতৃত্ব দলের সঙ্গে সভেরার পরিবারের দীর্ঘ সম্পর্ক এবং নারী আন্দোলনের সুবাদে পরিচিত মুখ হওয়ায় ওই তরুণীকে টিকিট দিয়েছিল। তিনি পিপিপি’র বুনের জেলার মহিলা উইংয়ের সাধারণ সম্পাদকও। তবে লড়াই করলেও ভোটে জেতা হল না সভেরা প্রকাশের।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






