ইতিহাস গড়লেন সৌদি নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জিতে রবিবার (২০ ফেব্রুয়ারি) ইতিহাস গড়েছেন সৌদি আরবের মেয়েরা। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো ম্যাচ জিতেছেন তারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে সৌদি মেয়েরা হারিয়েছেন ২-০ গোলে।
গত মাসেই গঠন করা হয়েছে সৌদি আরব নারী ফুটবল দল। চলতি সপ্তাহে স্বাগতিক মালদ্বীপ ও সিসিলসের বিপক্ষে ম্যাচ খেলতে সাবেক জার্মান তারকা মোনিকা স্টাবের কোচিংয়ে মালদ্বীপে যান তারা।
সিসিলসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সিসিলসের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন সৌদি নারীরা। আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবেন তারা।
ম্যাচশেষে সৌদি নারী দলের কোচ মোনিকা জানিয়েছেন, তাদের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, সেটা অর্জন করা। আমাদের স্বপ্ন হচ্ছে, ফিফার শ্রেণিভুক্ত হওয়া।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌদি আরবের নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। সেখানে পেলে লেখেন, ‘আমি অভিনন্দন জানাতে চাই সৌদি আরবের মহিলা জাতীয় ফুটবল দলকে। আজকের দিনটি শুধু আপনাদের জন্য নয়, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











