ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ইদলিবে বিমান হামলায় শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা অগ্রাহ্য করে সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত ইদলিব প্রদেশে বিমান হামলা শুরু করেছে সিরিয়া সরকার এবং তার মিত্র রাশিয়া। হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সেখানে সবমিলিয়ে ২৪টি বিমান হামলা চালানো হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই হামলা শেষ হয়। ইদলিবের পশ্চিমাঞ্চলীয় জিস আল শুগর এলাকাতেই মূলত এই হামলা চালানো হয়েছে। হামলায় এর চারপাশের ছোট শহর ও গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস জানিয়েছে, হামলায় অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। অন্যান্য সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ১৭। 

 হোয়াইট হেলমেটসের কর্মী আহমেদ ইয়ারজি বলেন, নিহতদের মধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী পাঁচ শিশুও রয়েছে। এরা সবাই একই পরিবারের সদস্য ছিল। 
 
তিনি বলেন,  কেবলমাত্র বেসামরিক নাগরিকদের ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা