ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা কী দেখে?
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা ‘খাবারজনিত মানসিক ব্যাধি-সম্পর্কিত’ কনটেন্ট তিন গুণ বেশি দেখছে। মেটার অভ্যন্তরীণ এক গবেষণা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মেটার জরিপে দেখা গেছে, যেসব কিশোর-কিশোরী নিজেদের শরীর নিয়ে হতাশ, তারা ইনস্টাগ্রামে শরীরিক বিষয়ক কনটেন্ট বেশি দেখছে। এমন সব পোস্ট দেখছে যেখানে দেহের নির্দিষ্ট অঙ্গের ওপর জোর দেওয়া হয়েছে- যেমন বুক, উরু ও নিতম্ব।
গবেষণায় এমন সব ভয়াবহ কনটেন্টও পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ছিল অন্তর্বাস পরা অতিমাত্রায় রোগা নারীর ছবি, নিজের গলা কেটে ফেলা এক নারীর ছবি এবং কান্নারত একটি চরিত্রের অঙ্কন। যার পাশে লেখা ছিল, ‘আমি কখনোই তুলনীয় নই’ ও ‘সব শেষ করে দাও।’
এসব দৃশ্য এতটাই সংবেদনশীল যে মেটার গবেষকরা অভ্যন্তরীণভাবে এগুলোতে “সেনসেটিভ কনটেন্ট” লেবেল যুক্ত করতে বাধ্য হন।
মেটার পরামর্শক দলও স্বীকার করেছে, ইনস্টাগ্রামে কিশোরদের জন্য এ ধরনের কনটেন্টের পরিমাণ সীমিত করা জরুরি। তবে এসব ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ নয়। ফলে নতুন নীতিমালা কার্যকর হলেও কনটেন্টগুলো পুরোপুরি নিষিদ্ধ করা হবে না, বরং সীমিত প্রদর্শন করা হবে।
মেটার মুখপাত্র বলেছেন, ‘গবেষণার ফলাফল ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই আমরা কিশোর ও অভিভাবকদের জন্য অর্থবহ পরিবর্তন আনছি।’
গবেষণায় অংশ নেয় ১,১৪৯ কিশোর-কিশোরী। তাদের মধ্যে ২২৩ জন জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহার করার পর তারা শরীর নিয়ে খারাপ অনুভব করে। এই গ্রুপের জন্য ‘খাদ্যজনিত মানসিক ব্যাধি সম্পর্কিত কনটেন্ট’ ছিল তাদের দেখা মোট কনটেন্টের প্রায় ১০.৫ শতাংশ। যেখানে অন্যদের ক্ষেত্রে তা মাত্র ৩.৩ শতাংশ।
অন্যদিকে এই দুর্বল ব্যবহারকারীরা আরও বেশি ঝুঁকিপূর্ণ আচরণ, পীড়া ও নিষ্ঠুরতা, বয়স্ক থিম ও কষ্টভিত্তিক কনটেন্টও দেখেছে। তাদের দেখা মোট কনটেন্টের ২৭ শতাংশই এসব শ্রেণির ছিল— যেখানে অন্যান্য কিশোরদের ক্ষেত্রে এই হার মাত্র ১৩.৬ শতাংশ।
গবেষকরা স্বীকার করেছেন, এই ফলাফলের কারণ-ফল সম্পর্ক স্পষ্ট নয়। অর্থাৎ যারা নিজেদের শরীর নিয়ে খারাপ বোধ করে। তারা হয়তো এমন কনটেন্ট নিজেরাই বেশি খুঁজে দেখছে।
তবুও শিশু মনোবিজ্ঞানী ও ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কিশোরদের জন্য কনটেন্ট ফিল্টারিং আরও কড়া করা জরুরি।
অন্যদিকে মেটা জানিয়েছে, তাদের পুরনো কনটেন্ট সনাক্তকরণ টুলগুলো ৯৮.৫ শতাংশ ‘সংবেদনশীল’ কনটেন্ট ধরতে ব্যর্থ হয়েছে। তবে নতুন অ্যালগরিদম চালুর পর এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠা সম্ভব হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






