ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:৫৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ফেরদৌস আরার সঙ্গীতসন্ধ্যা

আপডেট: ০৫:২১ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার

1433030455_7স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। অনন্য কণ্ঠের মাধুরীতে বহু বছর ধরে গাইছেন নজরুলের গান। সেই সুবাদে নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। বিশিষ্ট এই কণ্ঠশিল্পী শনিবার সন্ধ্যায় গানে মুগ্ধ করলেন শ্রোতাদের। দরাজ কণ্ঠে গাইলেন নজরুলের গান। আর এই পরিবেশনায় অংশ নেয় তাঁরই গড়া সংগঠন সুরসপ্তক। এই নজরুলসঙ্গীতাসরের আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সম্মেলক গান। ফেরদৌস আরার নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা শোনান ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’ ও সংঘ শরণতীর্থ যাত্রা পথে’। এরপর শুরু হয় ফেরদৌস আরার একক কণ্ঠের অনবদ্য পরিবেশনা। প্রথমেই গেয়ে শোনান ‘কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে’। ৩১.০৫.২০১৫