ইন্দোনেশিয়ায় চিত্রকলা উৎসবে বিপাশা হায়াত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে যোগ দিচ্ছেন অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। আগামী মাসে এ উৎসবটি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই এ উৎসবে যোগ দেব। আগে থেকেই কোনো চিত্রকর্ম তৈরি করছি না। ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানে উৎসব চলাকালীন আমি ছবি আঁকব। সাত দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ থেকে আরও একজন চিত্রশিল্পী যোগ দেবেন।’
প্রসঙ্গত, দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে বিপাশার চিত্রকর্ম স্থান পাচ্ছে। অন্যদিকে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে টেলিভিশন বিজ্ঞাপনে মাঝে মধ্যেই অভিনয়ে দেখা যাচ্ছে তাকে। এছাড়া নাট্যকার হিসেবে নিয়মিতই নাটকের গল্প লিখছেন এ তারকা অভিনেত্রী। গত ঈদে আরটিভিতে তার লেখা ‘স্বর্ণলতা’ নামের একটি এক খণ্ডের নাটক প্রচার হয়েছে।
তৌকীর আহমেদের পরিচালনায় নাটকটি দর্শকমহলে প্রশংসিতও হয়েছে। চলচ্চিত্রের জন্যও গল্প লিখছেন বিপাশা। কাজটি অনেকটাই সম্পন্ন হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তার গল্প নিয়ে নির্মিতব্য ছবিটির ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







