ইন্দ্রনীল-বরখার ১৩ বছরের সংসারে ভাঙন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতীয় টেলিভিশনের অন্যতম সেরা তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। তাদের ১৩ বছরের সাজানো সংসারও নাকি এখন ভাঙতে বসেছে। ভারতীয় মিডিয়া সূত্রে খবর, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বরখা। এই আলাদা থাকার পেছনে উঠে আসছে টলিউডের মিষ্টি মেয়ে ইশা সাহার নাম।
শোনা যাচ্ছে, ইন্দ্রনীলের সঙ্গে ডেট করছেন ইশা। তাই মুম্বাইয়ে থেকেও মাঝেমধ্যে কলকাতায় দেখা যাচ্ছে ইন্দ্রনীলকে। যদিও এ ব্যাপারে অভিনেতা মজা করে বলেছেন, ‘মুম্বাই থেকে কলকাতায় বিমানে চড়ে প্রেম করতে আসাটা প্রচুর খরচের ব্যাপার।’ অন্যদিকে ইশা সাহা জানান, ‘এই খবর শুনেছি, কিন্তু আমি নিজেই কিছু জানি না।’
গত মার্চে পরিচালক দেব রায়ের প্রথম ছবিতে অভিনয় করেন ইন্দ্রনীল-ইশা জুটি। ছবির নাম ‘তরুলতার ভূত’। ইশার দাবি, ছবির কাজ শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘চারদিকে সময় অনেক কঠিন। তার মধ্যে এত নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক।’
এদিকে মেয়েকে নিয়ে যে বরখা আলাদা থাকছেন, সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন রয়েছে। গত ২ মার্চে তাদের বিবাহ বার্ষিকী ছিল। এরপর থেকে স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার আর কোনো ছবি দেখা যায়নি। যদিও দুজনেই সন্তানের ছবি পোস্ট করে চলেছেন নিজেদের প্রোফাইলে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





