ইয়েমেনে স্কুলবাসে ভয়াবহ হামলা, কমপক্ষে ২০ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের উত্তরের সাদা`য় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা তাতে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নাশকতার ঘটনা এটি৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বার্তায় উঠে আসছে নিহতের সংখ্যা আরও বেশি৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি বলছে, নিহত কমপক্ষে ২০ শিশু৷ আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে৷
আল জাজিরার খবর, মৃত শিশুদের বয়স ১০ বছরেরও কম৷ আহত আরও অনেকে৷ অভিযোগ, সৌদি আরব থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই স্কুল বাসে৷ তারপরই প্রবল বিস্ফোরণ ঘটে৷ পরে সেই বাস থেকে আধপোড়া মৃতদেহ উদ্ধার করা হয়৷ অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। ২০১৫ সাল থেকে ইয়েমেন শুরু রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ৷ এতে ইয়েমেনের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট মনসুর আল হাদিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী৷ তার পর থেকে ইয়েমেনে তারাই ক্ষমতায় রয়েছে৷
এদিকে মনসুর হাদি সৌদি আরব ও তাদের জোট সেনার সাহায্যে পরে ফিরে আসেন দেশে৷ তবে তিনি এডেন বন্দরের কাছেই তার সরকারের কেন্দ্র তৈরি করেছেন৷ রাজধানী সানা শহর এখনও হুথিদের দখলে৷
হুথিদের বিরুদ্ধে লাগাতার সেনা অভিযান চালাচ্ছে সৌদি জোট৷ হুথিদের সমর্থন করছে ইরান৷ এর জেরে মুসলিম বিশ্ব আড়াআড়ি ভাবে বিভক্ত৷
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











