ইরানিদের ‘হিজাবে বাধ্য করতে’ ফের রাস্তায় নৈতিকতা পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আইন অমান্যকারী নারীদের ‘হিজাব পরিধানে বাধ্য করতে’ নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইরান। দেশটিতে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন রয়েছে। আর এ আইন কার্যকর করতে আবারও রাস্তায় নৈতিকতা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
রোববার (১৬ জুলাই) পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজেরুলমাহদী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নৈতিকতা পুলিশ আবারও টহল শুরু করবে এবং যারা হিজাব পরবেন না তাদের আটক করবে।
১০ মাস আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। ওই তরুণীর মৃত্যুর পর পুলিশের বিশেষ এ শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ করে নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।
সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে এ বছরের শুরুতে। এ সময়ের মধ্যে পাঁচশরও বেশি বিক্ষোভকারী ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২০ হাজারেরও বেশি জনকে আটক করা হয়।
পুলিশের ব্যাপক ধরপাকড় সত্ত্বেও ইরানি নারীরা হিজাব ছাড়াই রাস্তায় বের হওয়া অব্যাহত রাখেন। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে।
গত ডিসেম্বরে একটি খবর বের হয় নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে। ওই সময় এ খবরের বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় হয় যখন— নৈতিকতা পুলিশের সদস্যদের টহল বন্ধ করে দেওয়া হয়। যদিও এ বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার।
বিক্ষোভ চলাকালীন ইরানের সরকার বার বার জানিয়েছিল, হিজাব আইন তুলে নেওয়া নয়নি; এটি সবাইকে মানতে হবে। সাম্প্রতিক সময়ে আইন ভঙ্গকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও নৈতিকতা পুলিশকে নামাচ্ছে দেশটি।
সূত্র: আল আরাবিয়া
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











