ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:৪৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে। 

যে দুই সাংবাদিককে সাজা দেওয়া হয়েছে তারা হলেন— নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী। তাদের আইনজীবী জানিয়েছেন— আদেশ অনুযায়ী তাদের মোট সাজার চল্লিশ ভাগের বা এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে। 

আইনজীবী আরও জানিয়েছেন— বাকি সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকবে। 

এ সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে কি না এবং ঠিক কী অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।  

মোহাম্মদীর বোন এলাহেও সাংবাদিকতা করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনীকে নিয়ে করা প্রতিবেদনের জন্য এলাহেকেও কারাগারে যেতে হয়েছে।  

২০২২ সালের সেপ্টেম্বরে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আমিনির মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে।  

বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে- আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সূত্র : এএফপি