ইরানে বিক্ষোভ: ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ এএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
গত বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযোনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।
এদিকে দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য আছেন। এছাড়া আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা কিংবা বাসিজের সদস্য। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন তারা।
ইরানের মুদ্রা ইরানি রিয়াল এমনিতেই বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমে গেছে। একদিকে বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে ধারাবাহিকভাবে মুদ্রার মান কমতে থাকায় নাভিশ্বাস উঠছে ইরানের সাধারণ জনগণের। নিত্যপ্রয়োজনীয় আবশ্যিক ব্যয় মেটাতেও হিমসিম খাচ্চেন তারা।
এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকানমালিকরা। রোববার সারা দিন তেহরানে বেশিরভাগ দোকানপাট-বাজার-শপিং কমপ্লেক্স বন্ধ ছিল।
ব্যবসায়ীদের ডাকা এই ধর্মঘটে সাড়া দেন সাধারণ মানুষ এবং এর জেরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
নিহত এবং আহতরা সবাই ইরানের তিনটি শহর— লোর্দেগান, আজনা এবং পাশ্চিমাঞ্চলীয় শহর কৌদাশতের বাসিন্দা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন লোর্দেগান, ৩ জন আজনা এবং ১ জন কৌদাশতের।
এছাড়া লোর্দেগানের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিলেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ-বিক্ষোভকারী সংঘাতে ১৩ পুলিশ সদস্য ও ৪ বিক্ষোভকারী আহত হন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











