ইসরাইলি বোমায় ফিলিস্তিনি কবি হেবা কামাল নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ফিলিস্তিনি কবি ও লেখক হেবা কামাল আবু নাদা। ছবি: ফেসবুক।
গাজায় ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনি কবি ও লেখক হেবা কামাল আবু নাদা নিহত হয়েছেন। সোমবার তিনি নিহত হয়েছেন বলে গালফ টুডের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের মিনিস্ট্রি অব কালচার। ওই পোস্টে বলা হয়, ‘গাজায় আমাদের জনগণের ওপর ক্রমাগত আগ্রাসনের ফলে শহীদ হয়েছেন লেখক ও কবি হেবা কামাল আবু নাদা।’
ফিলিস্তিনের মিনিস্ট্রি অব কালচার জানিয়েছে, হেবা কামাল আবু নাদা একজন সৃজনশীল লেখক। তিনি গল্প, উপন্যাস এবং কবিতা লিখেছেন। ১৯৯১ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ১৯৪৮ সালে গুরজার পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে শরণার্থী হয়ে আসে। জৈব রসায়ন ও শিক্ষা পুনর্বাসন নিয়ে পড়াশোনা করে শিক্ষা বিভাগে কাজ করতেন হেবা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, শিক্ষা–সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন হেবা কামাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো ফিলিস্তিন সংকট নিয়ে লেখা তার ছোট গল্পের কারণে বিশেষ পুরস্কার। ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেডঅক্সিজেন মৃতদের জন্য নয়)’ উপন্যাসের জন্য জিতেছেন শারজাহ পুরস্কার।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় এই সংঘাত হয়েছে বলে জানা যায়।
হামাস–ইসরাইল সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংঘাতে এ পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। বন্ধ করতে হয়েছে ৩২টি হাসপাতাল। বোমার কারণে ধ্বংস হয়েছে অনেক ভবন। এর নিচে চাপা পড়ে আছে ১ হাজার ৫০০ মানুষ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






