ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চলমান সংঘাতের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান। শুক্রবার (১৩ অক্টোবর) আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার (১২ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান।
তথ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমি নেসেট (সংসদ) থেকে আপনার (নেতানিয়াহু) সেবা করার জন্য ফিরে যাচ্ছি।
নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী লিকুদ পার্টির একজন সদস্য। গত ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়াহু সরকারের কোনো মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
ইসরায়েলি হামলায় ইতোমধ্যে গাজায় এক হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০০ জনে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল