ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৩৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ইস্টবেঙ্গলে সানজিদার ইতিহাস

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ এএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় নারী ফুটবল লিগের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয়ে গেল বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের।

মঙ্গলবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলে স্পোর্টস ওড়িশার বিপক্ষে। এদিন বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার সানজিদাকে একাদশে রাখে লাল-হলুদ দলের কোচ।

অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়া হয়ে গেল সানজিদার। ইস্টবেঙ্গল নারী ফুটবল দলে প্রথম বিদেশি সানজিদা। চলতি লিগে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট এফসিতে। ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে সাবিনা ও সানজিদার ক্লাব।

১৯৮৬ সালে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। ওই সময় লাল-হলুদ দলে ডুরান্ড কাপে খেলেছিলেন ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম।

১৯৯১ সালে মোনেম মুন্না, আসলাম, গাউস, রুমিরা ইস্টবেঙ্গলে খেলেছেন। ’৯২, ’৯৩ সালে খেলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন মুন্না। ওয়ামিস, মুন্না, আসলাম, রুমি, গাউসদের স্মৃতিবিজড়িত ক্লাবে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে অভিষেক হলো সানজিদার।