ইস্টবেঙ্গলের জার্সিতে ইতিহাস গড়লেন সানজিদা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতীয় নারী ফুটবল লিগের দুটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের দুই তারকা ফুটবলার সানজিদা আক্তার ও সাবিনা খাতুন। কলকাতায় সাবিনার দল কিকস্টার্ট এফসির মুখোমুখি হয়েছিল ও সানজিদা আক্তারের দল ইস্টবেঙ্গল।
সোমবার ঘরের মাঠে সাবিনাদের কিকস্টার্টের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল নারী দলের প্রথম বিদেশি খেলোয়াড় সানজিদা। নিজের দ্বিতীয় ম্যাচেই গোল করলেন এই স্টাইলিস্ট রাইট উইঙ্গার। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করা বিদেশি হিসেবে ইতিহাস হয়ে গেলেন তিনি।
প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করে তাক লাগিয়ে দেন এই ফরোয়ার্ড। সাবিনাদের গোলরক্ষক লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি।
কলকাতায় ইস্টবেঙ্গলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে কিকস্টার্টের হয়ে কারিশমা পুরুষোত্তম, সোনিয়া মারাখ ও অরুনা বাগ একটি করে গোল করেন। প্রথম মিনিটেই গোল করেছে সাবিনার দল। কর্ণার থেকে অরুনা হেড করে লিড এনে দেন।
ম্যাচের ৩১ মিনিটে কিকস্টার্ট ব্যবধান দ্বিগুণ করে। ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন সানজিদা। কিন্তু ৮ মিনিট পর আরেকটি গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিকস্টার্ট। একাদশে না থাকলেও ম্যাচের ৮৬তম মিনিটে কিকস্টার্টের জার্সিতে মাঠে নামেন সাবিনা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











