ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৮:৩০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ইয়াবাসহ শিল্পী সুবর্ণা আটক

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একশ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপাকে।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সুবর্ণার বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই সময় তাকে ইয়াবাসহ আটক করা হয়।  

এই তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম।

খোরশেদ আলম বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর যাচাই-বাছাই করা চলছে। পরে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

-জেডসি