ঈদ শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গত সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনালে ঢাকায় আসা যাত্রীদের চাপ দেখা গেছে।
কিশোরগঞ্জ থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী আকমল হোসেন বলেন, ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম। সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। সেটা শেষ করে আজ ঢাকায় ফিরলাম। যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি।
ব্যবসায়ী সফিউল আলম বলেন, বাবা-মায়ের সঙ্গে বছরের এই ঈদের সময়টাতেই দেখা হয়। তাই ঈদের আগের দিন গিয়েছিলাম আজ ঢাকায় আসলাম।
বেসরকারি চাকরিজীবী নূর হোসেন টাঙ্গাইল কমিউটার ট্রেনে ঢাকা ফিরেছেন। তিনি বলেন, ঈদের দু’দিন আগেই অনলাইনে টিকিট কেটে বাড়ি গিয়েছিলাম। অফিস থেকে অতিরিক্ত ছুটি নেওয়া ছিল। তাই আজ ফিরছি। ফেরার টিকিটও সহজে অনলাইন থেকে কিনতে পেরেছি। যাওয়া আসার পথে এবার কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
সকালে ঢাকায় ফেরা যাত্রীর চাপ ছিল গাবতলি, টেকনিক্যাল ও কল্যাণপুর বাস টার্মিনালে।
নাটোর থেকে দেশ ট্রাভেলে রাজধানীর গাবতলিতে নেমেছেন বেসরকারি চাকরিজীবী আসফাকুর রহমান। তিনি বলেন, ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছিলাম, পরিবারসহ আজ ঢাকায় এলাম।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর হয়ে ঢাকায় আসা হানিফ পরিবহন বাসের সুপারভাইজার লাভলু ইসলাম বলেন, ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত আমাদের বাসের সব টিকিট আগেই বিক্রি হয়েছিল। ঢাকায় ফেরা যাত্রীর প্রচুর চাপ। আগামী শনিবার পর্যন্ত এ চাপ থাকবে। আজকেও ভোর থেকে যেসব বাস দেশের বিভিন্ন প্রান্ত হয়ে ঢাকায় আসা প্রতিটি বাসেই যাত্রীর চাপ ছিল। আগামী দুই-তিন দিন ঢাকায় আসা মানুষের চাপ থাকবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি