ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৬:০৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

এর আগে, গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, ‘যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে-দুই ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

শুভঙ্কর ঘোষ বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।’