ঈদে টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা বেশি
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫২ এএম, ১ জুন ২০১৮ শুক্রবার
টাঙ্গাইলের শাড়ি নিয়ে সে অঞ্চলের মানুষ গর্ব করে বলে, নদী চর খাল-বিল, গজারির বন/টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। মান, নকশা বৈচিত্র্যই শুধু নয়, এই শাড়ির ঐতিহ্যও অনেক পুরনো। যে কারণে দেশ এবং দেশের বাইরের লক্ষ-কোটি বাঙালি রমণীর অন্যতম পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি।
টাঙ্গাইলের শাড়ির কদর এখনও কমে না। কারণ যুগ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে টাঙ্গাইলের শাড়িতে নতুনত্ব এসেছে। বিভিন্ন সময় শাড়ির নকশায় নিয়ে আসা হয়েছে দৃষ্টিনন্দন সব পরিবর্তন। দেশের বিভিন্ন এলাকার তাঁতীরা এই শাড়ির অনুকরণ করেছেন। কিন্তু তারা সফল হননি। এসব কারণে বিভিন্ন উৎসবে বাজারে এই শাড়ির আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়। সে কথা মাথায় রেখে আগে ভাগে প্রস্তুতি নিয়ে থাকেন এ অঞ্চলের তাঁতীরা। এবারের ঈদের বাজারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরকে ঘিরে টাঙ্গাইলের শাড়ির রাজধানী হিসেবে খ্যাত পাথরাইলের তাঁতশিল্পীরা শাড়ি তৈরির পাশাপাশি তৈরি করেছেন বিভিন্ন নকশার থ্রি-পিস। তারা মেধা এবং শ্রম দিয়ে নিঁপুণ দক্ষতায় তৈরি করছেন ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইলের শাড়ি কেনার জন্য পাথরাইলে ভিড় করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শাড়ি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে মহিলারাও তাঁত পল্লীতে এসে পছন্দ অনুযায়ী শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন। গ্রাহকের চাহিদা মেটাতে এ সময় তাঁতীদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু তারপরও চাহিদা অনুযায়ী শাড়ি সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন তারা। আগে টাঙ্গাইলের তাঁতে শুধু সাধারণ মানের শাড়ি তৈরি হতো। কিন্তু এখন বাহারি নকশার দামি শাড়িও তৈরি হচ্ছে। ঈদের মার্কেটে এবার সফট সিল্ক, বেনারসি, জামদানি, বালুচুরী, সুতি, ধানসিঁড়ি, গ্যাস সিল্ক, একতারি, দোতারি ও রেশম শাড়ির চাহিদা বেশি। শাড়িগুলো পাঁচশ থেকে ৪২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। এখন টাঙ্গাইল শাড়ি নিন্মবিত্তের সীমানা ডিঙ্গিয়ে উচ্চবিত্ত এবং ফ্যাশন সচেতন নারীর মন জয় করে নিতে সক্ষম হয়েছে।
টাঙ্গাইল শাড়ির ডিজাইনার ও নীল কমল শাড়ির স্বত্বাধিকারী নীল কমল বসাক বলেন, ঈদ সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আমরা বাহারি ডিজাইনের শাড়ি তৈরি করেছি। ক্রেতার চাহিদা আর যুগের সাথে তাল মিলিয়ে নকশায় নতুনত্বও এসেছে।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে টাঙ্গাইলের শাড়ির যে সুনাম রয়েছে আমরা সেই সুনাম ধরে রাখতে বদ্ধ পরিকর। শাড়ির সাথে আমরা থ্রি-পিসও বাজারে এনেছি। সব সময় ব্যবহার উপযোগী এবং মানও আগের চেয়ে অারো উন্নত।
টাঙ্গাইলের করোটিয়ার হাটে শাড়ি কিনতে এসেছেন এক দম্পতি। ঢাকা থেকে সরাসরি এখানে শাড়ি কিনতে আসা প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, ঈদ মাকের্টের ভিড় এড়িয়ে নিরিবিলি স্বাচ্ছন্দে নিজের জন্য এবং প্রিয়জনকে উপহার দেয়ার জন্য পছন্দের শাড়ি কিনতে এখানে এসেছি।
তারা বলেন, ঢাকার বাইরে বেড়ানোও হলো আবার কেনাকাটাও হলো। বড় বড় বিপণীবিতান, মার্কেট ও শো-রুমের চেয়ে অনেক কম দামে এখানে শাড়ি পাওয়া যায়। তাই প্রতি বছর ঈদের শাড়ি কিনতে এখানে চলে আসি।
প্রখ্যাত তাঁত শাড়ি ব্যবসায়ী যজ্ঞেশ্বর অ্যান্ড কোং এর সত্বাধিকারী রঘুনাথ বসাক বলেন, ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ব্যবসা আবার জমজমাট হয়ে উঠেছে। সবকিছু ঠিক থাকলে এবারও ঈদের বাজারে অতীতের মতো টাঙ্গাইলের তাঁতের শাড়ি স্বকীয়তা বজায় রেখে ক্রেতার মন ধারাবাহিকভাবে জয় করবে বলে মনে করছেন অনেকে।
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




