ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:০৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ঈদে পথ শিশুদের পাশে এসইউবি’র শিক্ষার্থীরা

আপডেট: ০৬:০৭ পিএম, ৭ জুলাই ২০১৫ মঙ্গলবার

IMG_2553স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদ নিয়ে রাজধানীসহ যখন সারা দেশ ব্যস্ত কেনাকাটায়, ঠিক তখন সুবিধাবঞ্ছিত ছিন্নমূল শিশু-কিশোরদের পাশে দাঁড়াল স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর আইন বিভাগের একঝাঁক তরুণ মুখ। মঙ্গলবার সকাল ১১ টায় এসইউবির প্রধান ক্যাম্পাসে ছিন্নমূল প্রায় দুইশত পথশিশুকে ঈদের নতুন পোশাক দেয়া হয়। IMG_2546নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুদের একজন ৫ বছর বয়সী বেলাল। সে জানায়, বাবা-মার কাছ থেকে ঈদে কোন জামা সে পায় নি। তাই নতুন জামা পেয়ে সে খুবই আনন্দিত। এমন উদ্যোগ সম্পর্কে কথা হয় বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ আহমেদের সঙ্গে। তিনি উইমেননিউজকে বলেন, আমরা প্রতিবার অনেক অর্থ ব্যয় করে কেনাকাটা করি। তাই এবার নিজেদের কেনাকাটা কিছুটা কমিয়ে সুবিধাবঞ্চিত এসব পথশিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন। IMG_2568তিনি বলেন, এসইউবির আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আইন বিভাগের সকল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। ০৭.০৭.২০১৫