ঈদের নামাজে মহামারি থেকে মুক্তি চেয়ে মোনাজাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২১ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজের জামাত শেষে করোনাভাইরাস মহামারি থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে। এ সময় মুসল্লিরা দু'চোখের পানি ফেলে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।
বুধবার সকাল ৭টায় জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দুই রাকাত নামাজের পর অনুষ্ঠিত হয় খুতবা। এরপর দোয়া মুনাজাতে অংশ নেন মুসুল্লিরা।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন মো: আতাউর রহমান।
ঈদের জামাত শেষে বিশেষ দোয়া ও মুনাজাতে মুফতি মিজানুর রহমান বলেন, ‘হে আল্লাহ আপনি আমাদের সব মুসলিম উম্মাহকে মাফ করে দিন। বাংলাদেশসহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। বিশ্বমানবতাকে রক্ষা করুন। কঠিন এ করোনা মহামারি পরিস্থিতিতে আমাদের সবাইকে রক্ষা করুন মাওলা। আপনার খাস রহমত নাজিল করুন।’
মুনাজাতে করোনা মহামারি থেকে মুক্ত করে বাংলাদেশসহ পুরো বিশ্বে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চান ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় 'আমিন আমিন' ধ্বনিতে মুখরিত হয় জাতীয় মসজিদ।
জাতীয় মসজিদে প্রথম জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: মুশফিকুর রহমান।
এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় মসজিদ এলাকা ও মসজিদের প্রতিটি গেটে পুলিশি তল্লাশি ছিল।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদে ঈদুল আজহার নামাজের পর বিশেষ দোয়া ও মুনাজাতে করোনা মহামারী থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে