ঈদের পরদিন ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদুল আজহার পরেরদিন সোমবার সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক অনেকটাই ফাঁকা পড়ে রয়েছে। মহাসড়কে কিছু যানবাহন চলাচল করলেও তা তুলনায় খুবই কম। মহাসড়কে ঈদের আগেরদিন রাত পর্যন্ত ছিল নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের প্রচণ্ড চাপ ও কোলাহল। তবে ঈদের পরেরদিন সকাল পর্যন্ত তেমন কেওই কর্মস্থলে ফিরতে শুরু করেননি। তবে বিকেল থেকে রাস্তায় ঢাকামুখী যানবাহন কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।
সোমবার সকালে মহাসড়ক ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কিছু যানবাহন চলাচল করলেও তা পরিমাণে খুবই কম। এর বাইরে ঢাকা-উত্তরবঙ্গগামী খুবই কম গাড়ি যাতায়াত করতে দেখা গেছে। মহাসড়কে মাঝে মাঝে কিছু ট্রাক ও বাস ছাড়া তেমন কোনো যান চলাচল করতে দেখা যাচ্ছে না। যেগুলো চলাচল করছে সেটাও পরিমাণে খুবই কম। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার প্রধান ৩৫ কিলোমিটার মহাসড়কের সব রুট অনেকটাই ফাঁকা।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক সকাল ১০টার দিকে বলেন, রোববার ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার পর থেকে পরেরদিন সকাল পর্যন্ত এখনো মহাসড়কে তেমন গাড়ি গড়ায়নি। এর আগে ঈদের আগেরদিন গভীর রাত পর্যন্ত যানবাহনের অনেক বেশি চাপ ও যানজট ছিল। পরবর্তীতে ঈদের পরেরদিন সকালে এখন পর্যন্ত মহাসড়ক একদম ফাঁকাই রয়েছে বলা যায়। বিকেল থেকে মহাসড়কে যাতায়াত একটু বাড়লেও মূলত আগামীকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়বে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অন্যান্য সময়ের চেয়ে যান চলাচল কমে গিয়ে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। মানুষের ঈদ পরবর্তী যাত্রা এখনো শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, বিকেল থেকে হয়তো কিছু যানবাহন চলাচল করবে। তবে আগামীকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়বে।
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার যাত্রায় আপনারা কতটুকু প্রস্তুত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করে যাব। মহাসড়কের হাইওয়ে থানার অন্তর্ভুক্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা আছে।
পাশাপাশি মোবাইল টিম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আশা করছি ঈদ পরবর্তী যাত্রাতে মহাসড়কে কোনো ভোগান্তি থাকবে না।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




