ঈদের সকালে ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ঈদের সকালে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড লানমানিরহাটের অর্ধশত ঘরবাড়ি। ছবি ইউএনবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঈদের দিন সকালে ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন ৮ জন।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় ঝড় আঘাত হানে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।
সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহায়তার আশ্বাস দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











