ঈদের সেমাই রান্না করতে গিয়ে দগ্ধ হলেন গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ঈদের দিন সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে ওই ইউনিয়নের চাঁনখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ ব্যক্তি রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আঁখি আক্তার (২৫)।
দগ্ধের স্বামী রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সেমাই রান্নার জন্য আখি চুলা ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আমি বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রীর শরীর আগুনে পুড়ে যাচ্ছে। পরে দ্রুত তার শরীরের আগুন নিভিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমার স্ত্রীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন আখির অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








