ঈশা আম্বানীর বিয়ে যেন চাঁদের হাট!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
কাল বুধবার মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেলে মুকেশ ও নীতা আম্বানীর একমাত্র কন্যা ঈশা আম্বানীর। ঈশা আম্বানী ও আনন্দ পিরামল গাঁটছড়া বাঁধলেন মনের সুখে। আম্বানীর আবাস অ্যান্টিলিয়ায় এই বিয়ে প্রকৃত অর্থেই ছিল চাঁদের হাট। রাজনৈতিক জগত থেকে বলিউড তারকা, দুই জগতের ব্যক্তিত্বদের ঢল নেমেছিল এই বিয়েতে। কে কে এলেন ঈশার বিয়েতে, কেমনই বা সাজলেন তারা!
ঈশা ও আনন্দ, এ দিন দু’জনেরই পোশাকে ছিল সবুজ ও বেইজ রঙের ছোঁয়া। রোলস রয়েস গাড়িতে বরযাত্রীদের সঙ্গে এসেছিলেন আনন্দ। তার পরই প্রথামতো মালাবদল করেন তারা। পরস্পরের দিকে তাকিয়ে হেসেও ফেলেন।
মুকেশ ও নীতা অভ্যর্থনায় কোনও রকম ত্রুটি তো রাখেননি। বরং আর পাঁচ জন বাবা-মায়ের মতোই মেয়ের বিয়ের দিন একটানা কাজ করতেও দেখা গেছে দুজনকে।
ঈশার দাদা আকাশ ও যমজ ভাই অনন্ত প্রথামতো ঘোড়ার পিঠে চড়ে আনন্দকে অ্যান্টিলিয়ায় নিয়ে আসেন।বরযাত্রীদের সঙ্গে ছিলেন পেশাদার নৃত্যশিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরাও এতে অংশ নিয়েছেন।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রথমেই এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ঈশার কাকা অনিল আম্বানী সাদরে অভ্যর্থনা জানান তাকে।
এসেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা চিদম্বরমও। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। ঈশার বিয়েতে চির চেনা শাড়িতেই দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আম্বানী কন্যার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডু। ঈশাকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ফড়ণবীস এসেছিলেন ঈশার প্রি-ওয়েডিংয়েও।
প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও মার্কিন রাজনীতিবিদ হুমা আবেদিন সন্ধ্যার দিকেই চলে এসেছিলেন অ্যান্টিলিয়ায়। দু’জনের পরনেই ছিল ভারতীয় পোশাক। এসেছিলেন জন কেরিও। বলিউড তারকাদের সঙ্গে নাচতেও দেখা যায় তাদের।
ঈশা অাম্বানীর বিয়েতে বলি জগতের কোন তারকা উপস্থিত ছিলেন না তা বলা মুশকিল। বলিউড বাদশা শাহরুখ খান এসেছিলেন স্ত্রী গৌরীকে নিয়ে। তবে প্রথমেই হাজির হন আমির খান। সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ রাও।
সদ্যবিবাহিত দীপিকা পাড়ুকোন ও রণদীপ সিংহ এসেছিলেন। দীপিকার জারদৌসি শাড়ি মন কেডে়ছে প্রত্যেকের। ঈশা আম্বানীর বিয়ে, আর প্রিয় বন্ধু প্রিয়ঙ্কা চোপড়া আসবেন না, তা কী হয়! প্রিয়ঙ্কা এলেন জমকালো লেহেঙ্গাতে। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস।
আলিয়া ভট্টের ক্রপ টপ লেহেঙ্গা ও সনাতনী সাজ দেখে ক্যামেরার ঝলক তো থামতেই চাইছিল না। আলিয়ার ডিজাইনার ছিলেন মণীশ মলহোত্র।
রাত যত বেড়েছে, তারকার ঢল নেমেছে অ্যান্টিলিয়ায়। বনি কাপুর, তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর। সোনম কাপুর এসেছিলেন বাব অনিল কাপুরের সঙ্গে। শহিদ কাপুর এসেছিলেন স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে।
বচ্চন পরিবারের প্রত্যেকেই এসেছিলেন। শ্বেতা বচ্চন বাবা অমিতাভ, মা জয়া ও মেয়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। জমকালো লাল সনাতনী শাড়ি পড়ে ঐশ্বর্যা রাই এলেন স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। ঐশ্বর্যার শাড়িটির ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত এসেথিলেন স্ত্রী ললিতাকে নিয়ে। বলিউড তারকাদের মধ্যে আবারও পোশাকে নজর কাড়লেন রেখা। এসেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, মাধুরী দীক্ষিতরাও।
কারিনা কাপুর, স্বামী সইফ আলি খান ও দিদি করিশ্মা কাপুর এসেছিলেন ঈশাকে শুভেচ্ছা জানাতে। ছিলেন দিশা পাটানিও। বিদ্যা বালান এসেছিলেন স্বামীর সঙ্গে। এসেছিলেন সস্ত্রীক বিধুবিনোদ চোপড়া। ছিলেন করণ জোহরও।
সচিন টেন্ডুলকার তার স্ত্রী অঞ্জলি ও ছেলে অর্জুনকে নিয়ে এসেছিলেন। তিন জনেই সনাতনী পোশাকে পাপারাজ্জিদের জন্য পোজও দেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







