ঈশ্বর নিষ্ঠুর নন, লিও বিশ্বকাপ জিতবে: মেসির মা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ফুটবল বিশ্বের অন্যতম নক্ষত্রের ক্যারিয়ারে ৯৯৮ ম্যাচে ৭৮৮ গোল। সাতটি ব্যালন ডি’অর। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়। সঙ্গে রয়েছে অসংখ্য মাইলস্টোন ও ট্রফি। গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে নিজের পায়ে নাচিয়ে চলেছেন লিওনেল মেসি। তবে জীবনে সব পেলেও, তার কাছ থেকে এখন ‘অধরা’ বিশ্বকাপ। এর আগে চারবার ব্যর্থ হয়ে ফিরেছেন। এমন প্রেক্ষাপটে এই কাতার বিশ্বকাপই মেসির কাছে শেষ সুযোগ। বিশ্বকাপ না জিততে পারার জন্য তাকে অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। কেন তার সঙ্গে দিয়েগো মারাদোনার তুলনা করা হয়, সেটা নিয়েও সহ্য করতে হয়েছে অনেক অপমান।
যদিও মেসির মা সেলিয়া মারিয়া কুকসিটিনির বিশ্বাস তার লিও এবার সব অপমানের জবাব দিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরবেন।
মেসির ফুটবল জীবনের শেষ বিকালে এসে তাই আরও একবার মেসির মাকে বলতে শোনা গেল, মেসি কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে নিজেকে কীভাবে নিংড়ে দিয়েছে তা বলতে গেলে আমায় সাহিত্যিক হতে হয়। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত মেসি সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।
টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে মেসির গোলে এগিয়ে গিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিলেন মেসি। স্বভাবতই নিজেদের নখে-দাঁতে শান দিয়ে নিয়েছিলেন মেসির সমালোচকরা। তারপর থেকে নাকি বারবার প্রভু যিশুর কাছে মাথা নিচু করেছিলেন সেলিয়া। লাগাতার প্রার্থনা করেছেন গত কয়েকদিন।
অবশেষে মেক্সিকোর বিপক্ষে সাফল্য। সেলিয়ার বিশ্বাস মেক্সিকোর বিপক্ষে জয়টাই হতে চলেছে মেসিদের টার্নিং পয়েন্ট। মারিয়া কুকসিটিনির দাবি, অমন টাফ ফার্স্ট হাফের পর, যে খেলাটা সেদিন খেলল আমার ছেলেরা ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা পোল্যান্ডকে হারাবই। গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এইভাবেই।
উল্লেখ্য, মেসি দল আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে সফল হবেন কিনা সেটা জানা নেই। আর মাত্র কয়েক ঘন্টা। তারপর আরও একটি ‘ডু অর ডাই’ ম্যাচে নামবে আর্জেন্টিনা। রত্নগর্ভা মারিয়া কুকসিটিনির স্বপ্ন সত্যি হোক। বিশ্বজুড়ে অগণিত মেসির সমর্থকরা এই আশায় রয়েছেন। বাকিটা সময় বলবে।ৎৎ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






