উইম্বলডন দিয়ে খেলায় ফিরতে প্রস্তুত সেরেনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়ে আবারও টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এক বছর পর উইম্বলডন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে কোর্টে ফিরবেন সেরেনা।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’
এক বছর আগে এই উম্বলডনেই ইনজুরিতে পড়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। ইনজুরির কারণে প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় তাকে।
সবুজ ঘাসের উপর সাদা জুতা পরিহিত নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড দেন সেরেনা। ছবির ক্যাপশনে সেরেনা লিখেন, ‘এসডব্লু এবং এসডব্লু১৯। এটি একটি তারিখ। ২০২২, সেখানে দেখা হবে।’
এখন র্যাংকিংয়ে বিশ্বের নিন্মতম ১,২০৮ স্থানে থাকা সেরেনা একক নাকি ডাবলসে খেলতে চান সেটি নিশ্চিত করেননি
দীর্ঘদিনের ইনজুরির কারনে র্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী সেরেনা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার।
একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ বুধবার ঘোষণা করা হবে। ২০১৬ সাল পর্যন্ত উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনাল খেলেছিলেন তিনি।
আগামী ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



