উখিয়ায় গুলিতে রোহিঙ্গা নারী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত এবং এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২ তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গুলিতে নিহত রোহিঙ্গা নারী ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েস (২৫) এবং গুলিবিদ্ধ আহত হেড মাঝি আবদুর রহিম (৩৮) উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ-ব্লকের প্রধান মাঝি।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিত মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, একইদিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী ওই রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








