উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি।
আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শনি ও রোববার নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন আজ বুধবার এ ঘোষণা দেয়।
আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরো তিন মন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দ উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করবেন এবং রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।
নাটোরের জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ জানান, নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভারতের তিনটি রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ সদস্যসহ গুরুত্বপূর্ণ বিদেশী এবং দেশী অতিথিবৃন্দের পরিদর্শন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ নির্বিঘ্ন এবং অতিথিবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের দুইটি দর্শনীয় স্থানে দুইদিনের জন্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



