ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:২৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যোগ দিয়েছিল।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন বেলা ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।