ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ১০:০৬ এএম, ১০ জুন ২০১৫ বুধবার

b30559স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর উত্তরার ১১ নং সেক্টর থেকে আফরিন বিথি (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মৃত গৃহবধূর স্বামীর নাম সাইদুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান উইমেননিউজকে  জানান, স্বামীর কাছে খবর পেয়ে বুধবার ভোরে ১১ নং সেক্টরের ১২ নং রোডের ৪২ নং বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আফরিন বিথির মৃতদেহ। পরে লাশ ময়না তদন্তের জন্য বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে  তিনি  জানান। ১০.০৬.২০১৫