উদ্ধারকৃত থাই কিশোররা বাসায় ফিরবে বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধারকৃত ১২ জন থাই কিশোর ও তাদের কোচ হাসপাতাল থেকে আগামী বৃহস্পতিবার ছাড়া পাবেন।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকোল সাকোলসাতায়াডর্ন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকল সাকলসাতায়াদর্ন সাংবাদিকদের বলেন, ১২ কিশোর ও তাদের কোচ শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে। তাদের আগামী ১৯ জুলাই বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হবে।
পিয়াসাকোল বলেন, উদ্ধারকৃত কিশোরদের মধ্যে কয়েকজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসার কারণে তারা সুস্থ হয়ে উঠছে। তাছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর তাদের নিয়ে যে হুড়োহুড়ি শুরু হবে সে জন্য কিশোর দল ও তাদের পরিবারকে আমরা প্রস্তুত করছি।
উদ্ধারকারী দলের সম্মিলিত চেষ্টায় গত সপ্তাহে তিনদিনে তাদের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সুচিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভয়াবহ এই অভিজ্ঞতার কারণে কিশোরদের মনে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে তাদের মনচিকিৎসাও দেওয়া হচ্ছে।
গত ২৩ জুন নিয়মিত প্রশিক্ষণ শেষে দলের এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াইল্ড বোয়ার’ নামের ওই কিশোর ফুটবল দল এবং তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহার প্রবেশ করে।
দলটি প্রবেশের পর আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে যাওয়ায় তারা আটকা পড়ে যায়।
নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় গুহা মুখ থেকে চার কিলোমিটার ভেতরে দলটির সন্ধান পান দুই ব্রিটিশ ডুবুরি।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











