ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরু ১৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে। সারাদেশে ২৭৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হতে যাচ্ছে। এতে সারাদেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এসময় বাউবি থেকে জানানো হয়েছে, এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর এই পরীক্ষা শেষ হবে।