উপহার পেলেন মিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দেশ ও দেশের বাইরে প্রায় দুইশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। বাংলাদেশে প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
অন্তর্জালে মুগ্ধ হয়ে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন একজন দর্শক। বিষয়টি নায়িকা নিজেই প্রকাশ করেছেন মুক্তির দিন বিশেষ প্রদর্শনী পরবর্তি আয়োজনে।
মিম বলেন, সিনেমাটি নিয়ে সকাল থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। যারাই সিনেমাটি দেখেছেন; তারাই টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, ভালো লাগার কথা বলছেন। দর্শকদের মুখ থেকে এমনটি শুনে দারুণ লাগবে। নিজের হাত দেখিয়ে মিম বলেন, কিছুক্ষণ আগে একজন দর্শক সিনেমাটা দেখে, তিনি তার হাতের এই গোল্ডের ব্রেসলেটটি আমাকে উপহার দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম অন্তর্জাল। সেখানে হাজির হন এর নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।
অন্তর্জাল দেখতে এসেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই সিনেমার সঙ্গে তিনি এবং তার দপ্তরও জড়িত।
এসময় মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটি সিনেমা এটি। চিত্রনাট্য, নির্মাণ, অভিনয়, মিউজিক সব মিলিয়ে সব কিছু মিলিয়ে চমৎকার একটি সিনেমা অন্তর্জাল। আর আমাদের কর্মসংস্থান থেকে বিনোদন, সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর। কিন্তু এতে যে কত ঝুঁকি আছে এবং সাইবার সিকিউরিটি যে কত এক্সাইটিং একটা প্রফেশন হতে পারে, তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাইবার যুদ্ধেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই সব কিছুতে সিনেমাটি খুব ভালো ভূমিকা রাখবে।
নির্মাতা দীপংকর দীপন জানান দেশে প্রথমদিন সবগুলো জায়গায় হাউজফুল গেছে। বিদেশ থেকে আরও ভালো সাড়া মেলছে।
প্রায় ৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহাসহ অনেকে। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










