উহানে ২৪ ঘণ্টাই পোড়ানো হচ্ছে লাশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
চীনের উহানে ২৪ ঘণ্টাই পোড়ানো হচ্ছে লাশ
করোনাভাইরাসে বিধ্বস্ত চীন। দেশটিতে একের পর এক প্রাণ যেমন ঝরছে, তেমনই শ্মশানগুলোতে বেড়েছে ব্যস্ততা। হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই শহরে শ্মশানগুলোতে ২৪ ঘণ্টাই পোড়ানো হচ্ছে লাশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে মৃত্যুতে শ্মশানের কর্মীদের ব্যস্ততা বহু গুণ বেড়েছে। তারা হাসপাতাল ও ব্যক্তিগত বাসা থেকে লাশ এনে শেষকৃত্যের আয়োজন করছেন। মৃতদেহের অতিরিক্ত চাপের কারণে উহানের শ্মশানগুলো ২৪ ঘণ্টাই লাশ পোড়ানো হচ্ছে।
ইয়ান নামে এক শ্মশান কর্মকর্তা জানান, প্রতিদিন কমপক্ষে ১০০ মরদেহ সেখানে আসছে। এসব মরদেহ মূলত উহানের প্রধান তিন হাসপাতাল থেকে আনা হচ্ছে। ছোট ছোট হাসপাতাল ছাড়াও ব্যক্তিগত বাড়ি থেকেও লাশ আসছে।
ইয়ান বলেন, ‘গত ২৮ জানুয়ারি থেকে আমাদের ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘণ্টা কাজ করছেন। আমরা বাড়ি যেতে পারছি না। আমাদের আরও জনবল দরকার।’
সংক্রমণ থেকে রক্ষা পেতে ইয়ান ও তার সহকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
করোনাভাইরাসে মৃতদের শেষকৃত্যে স্বজনদের থাকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে অনেকের মরদেহ তাদের স্বজনদের দেখতেও দেওয়া হচ্ছে না।
করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে। গতকাল বুধবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৯৮৭ জন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তজার্তিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বুধবার মৃত ৭০ জনের সবাই হুবেই প্রদেশের। এখন পর্যন্ত এ ভাইরাসে ২৭ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছে। চীনসহ সারা বিশ্বে এ সংখ্যা ২৭ হাজার ৬০২ জন।
বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূ-খণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











