উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সংঘের নির্বাচন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
নানা সংশয় আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২১ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ চলছে।
২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫১ জন শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬০০। এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হচ্ছেন- শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহসভাপতির তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন- আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।
এছাড়া দুটি যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন- আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।
অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।
আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন- শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী সাতটি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য।
ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। আজ রাত ১০টার মধ্যে প্রাথমিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







