এ বছর শেষে মুক্তি পাচ্ছে না ‘বঙ্গবন্ধু’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। পুরোনো ছবি
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ চলতি বছর মুক্তি পাচ্ছে না। মুক্তির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের মার্চে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ইনফরমেশন ও ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর।
তিনি দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর এটি জানিয়েছেন। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
‘বঙ্গবন্ধু’ সিনেমাটি নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে। এটি যৌথ ভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ও ভারত। এর আগে দুই দেশই জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের শেষে এটি মুক্তি দেওয়া হবে।
এদিকে, চলতি সেপ্টেম্বরে এর দ্বিতীয় লটের শুটিং শুরুর কথা থাকলেও তা এখনও সম্ভব হয়নি। করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছেন, ইতিমধ্যেই সিনেমার ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে এলে বাকি অংশের কাজ হবে কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে।
সিনেমার মূল চরিত্র বঙ্গবন্ধু ভূমিকায় থাকছেন আরিফিন শুভ আর শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এছাড়াও তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










