এআই নাকি বাস্তব—ছবি চিনবেন যেভাবে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ডিজিটাল যুগে ছবি ও ভিডিওর জগতে এআই ও ডিপফেইক প্রযুক্তি নতুন ধাঁধা তৈরি করেছে। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি ভেসে ওঠে, যেগুলো আসল নাকি কৃত্রিম—তা বোঝা কঠিন হয়ে পড়ে। তবে কিছু কৌশল জানা থাকলে এ ধরনের ভুয়া কনটেন্ট চেনা সম্ভব।
ছবি জুম করুন
ছবিকে বড় করে দেখলে প্রায়ই অসঙ্গতি ধরা দেয়। মানুষের চোখ, ঠোঁট, চোয়াল, হাত বা আঙুলে অস্বাভাবিকতা থাকতে পারে। মুখের চারপাশ ঝাপসা দেখা যায়। আবার ভিডিওতে ঠোঁটের নড়াচড়া ও শব্দের মিল না-ও থাকতে পারে। বিশেষ করে মুখ নড়াচড়া করলে দাঁতের অসংলগ্নতা সহজেই বোঝা যায়।
আবেগ-অনুভূতির সামঞ্জস্য খুঁজুন
মানুষের স্বাভাবিক হাসি, কান্না কিংবা উচ্ছ্বাস শরীরের বিভিন্ন অংশে প্রতিক্রিয়া তৈরি করে। কিন্তু ডিপফেইক বা ফেস-সোয়াপ সফটওয়্যার এ বিষয়গুলো পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না। ফলে আবেগ প্রকাশে অসামঞ্জস্য চোখে পড়তে পারে।
পুরো ছবিটি খেয়াল করুন
একক ছবি অনেক সময় বাস্তবের মতো মনে হলেও গ্রুপ ছবি বা জটিল দৃশ্যে এআই ভুল করে বসে। এতে হাত-পায়ের গরমিল, বাড়তি আঙুল কিংবা অদ্ভুত ভঙ্গি ধরা পড়তে পারে।
ব্যাকগ্রাউন্ড পর্যবেক্ষণ করুন
ছবির বিষয়বস্তু ও প্রেক্ষাপটের সঙ্গে চারপাশের দৃশ্য যদি মানানসই না হয়, তবে সেটি সন্দেহজনক। এআই-তৈরি অনেক ছবিতে এমন পটভূমি থাকে যার বাস্তব অস্তিত্ব নেই।
ছবির প্রেক্ষাপট যাচাই করুন
ছবিটি কেন তোলা হতে পারে বা কোথা থেকে এসেছে তা খুঁজে দেখা জরুরি। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সত্যতা যাচাই সম্ভব। জনপ্রিয় ব্যক্তিত্বদের ছবি হলে বিষয়টি যাচাই করা আরও সহজ হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের ছবি যতই নিখুঁত মনে হোক না কেন, সচেতন চোখ অনেক সময়েই তার ভেতরের অসঙ্গতি ধরতে পারে। তাই ছবি দেখেই সিদ্ধান্ত না নিয়ে খতিয়ে দেখা উচিত।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






