এই অশান্ত সময়ে বাংলা পথ দেখাচ্ছে: নন্দিতা দাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
এই অশান্ত সময়ে বাংলা পথ দেখাচ্ছে: নন্দিতা দাস
এ দেশ বহুত্বের। এখানে কখনওই একমাত্রিক কিছু হতে পারে না। এ কথা নতুন নয়। তবে বারবার বলতে হয়, এটাই যা চিন্তার এবং দুঃখের। কোনও এক ধারার ভাবনা দিয়ে এ দেশকে বর্ণনা করা যায় না কি? অনেক ধর্মের স্বর থাকবে, সকলের জায়গা থাকবে, এমনই তো কথা ছিল। আজ বৃহস্পতিবার ১৩তম জয়পুর লিটারেচার ফেস্টিভালের প্রথম দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বললেন ভারতিয় চলচ্চিত্র পরিচালক-অভিনেতা নন্দিতা দাস।
তার মন্তব্য ‘আজ মান্টো থাকলে বলতেন, সত্তর বছরেও কিছুই শিখলে না!’
এনআরসি-ভাবনা ঘিরে ভারতের উত্তাল পরিস্থিতি নিয়ে চর্চা চলছে গোটা দুনিয়াজুড়ে। ভারত কতটা গণতন্ত্রিক, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বারবার। এমন সময়ে এ সব ‘লজ্জারকথা’ বলতে আপত্তি নেই নন্দিতার। কারণ, আপাতত তিনি গর্বিত জনগণকে নিয়ে।
আনন্দবাজার পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন, ‘যে দেশে এনআরসি-র চোখরাঙানি হয়, সে দেশে শাহিনবাগও দেখা যায়। এটাই আমাদের পাওয়া।’
নিজের কাজের জগতের অনেকেই যে নেই তার মতো ভাবনার মানুষের পাশে? বলিউডের অনেকেই যে উল্টো কথা বলছেন, খারাপ লাগছে না তার? মন খারাপ যে তার হয়নি আগে তা নয়। বিভাজন তো চোখে পড়েছে আগে। তবে এখন সে সব খারাপ লাগা মনে রাখতে চান না তিনি।
তিনি বলেন, কারণ, একসঙ্গে এত অভিনেতাকে বহু দিন কথা বলতে শুনিনি। এমন উত্তাল সময়ে কে এল না পাশে তা না দেখে, কে কে এল, সেটাই তো দেখার,’’মনে করান ‘মান্টো’র পরিচালক।
বাংলা উচ্চারণে তিনি বলেন, ‘এলাকাভিত্তিক বিভাজন একেবারেই মানি না, তবে বাংলা অসাধারণ ভাবে পথ দেখাচ্ছে এ সময়ে। ইতিহাসে বহু সময়েই বাঙালিদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে দেখা গিয়েছে। আবার দেখে খুব ভাল লাগছে।’
আর নিজে কী ভাবে এ সময়ের পাশে থাকছেন? এর থেকে নতুন ছবির রসদ খুঁজছেন কি তিনি?
সমস্যার সময়ে গলা ফাটিয়ে চিৎকার করায় বিশ্বাসী নন নন্দিতা। তবে ভাবতে ভাল লাগে যে,‘মান্টো’ বানিয়েছেন তিনি। তা-ও কিছু দিন আগেই। বলেন, ‘যখন ছবির জগতে কাজ করতে শুরু করেছিলাম, তখন তো ‘মান্টো’ বানানোর গুরুত্ব ততটা ছিল না। দেশভাগের ৭০ বছর পরে বানাতে হল। বাধ্য হলাম।’’
তত ক্ষণে কথার পিঠে অনেক কথা হয়ে গিয়েছে। পুবের বর্ডার, পশ্চিমের বর্ডারে অশান্তির চেহারা কী ভাবে আলাদা ছিল দেশভাগের সময়ে, সে সব নিয়ে হয়েছে খানিক আলোচনা। অনেক দিন পর্যন্ত তাই মান্টোর কথা মনে করিয়ে লাভ হত না বলে মনে হয় তাঁর। কিন্তু তার পরে যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, কে তা জানত! আর এখন তো ‘মান্টো’র মতো আরও ছবি হলে ভাল হয় বলেই মনে হচ্ছে তাঁর।
তবে ‘মান্টো’র মতো ছবি না হলেও, অনেক সাহিত্যিক উঠে আসছেন আবার নতুন করে। তারাই তো মান্টোদের ধারা বজায় রাখেন। কথা বলার সাহস জোগান। নন্দিতা তার মুখ চেয়ে আছেন। তাদের পাশে থেকেই কাজ করার স্বপ্ন দেখছেন। নতুন সময়ের অপেক্ষা করছেন। যত বার ধর্মের নামে, জাতের নামে বিভাজন ঘটবে, তত বার আরও অনেক অনেক মান্টোর জন্ম হবে বলে মনে করেন নন্দিতা।
তিনি মনে করান, তেমনটাই তো এখন হচ্ছে গোটা দেশজুড়ে।
নন্দিতা বলেন,‘আমার ভাবতেও উত্তেজনা হচ্ছে যে, শাহিনবাগে এখন একসঙ্গে কত জন মান্টো দাঁড়িয়ে নিজেদের মত প্রকাশ করছেন! ভাবুন, কলকাতায় কতজন মান্টো একসঙ্গে কাজ করছেন। ভাবতে ভাল লাগে না?’
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











