ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৮:৪০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

এই বাক্সই ঠেকাবে মৃত্যুদূত করোনা ভাইরাসকে!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাথা থেকে কোমর অব্দি এক আজব বাক্স তৈরি করেছেন চীনা স্থপতি চ্যাং দায়ং। তার দাবি, নভেল করোনাভাইরাস থেকে নাকি এটি বিশ্ববাসীকে রক্ষা করবে। এটা দেখতে আনেকটা নভোচারীর পোশাকের ন্যায়। এর নাম দেয়া হয়েছে ‘বি আ বাটম্যান’।

পেন্ডা স্থাপত্য স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা এই উদ্ভাবক। তার মতে, করোনাভাইরাসের ভয়াবহ অবস্থার মধ্যে থাকা ব্যক্তিরা এই পদ্ধতি ব্যবহার করেই নিজেকে নিরাপদ রাখতে পারবেন। কার্বন ফাইবার দ্বারা এটি তৈরি। ব্যাট উইং আকৃতির এই বাবেলটি ব্যাকপ্যাকের মত পরতে হয়।

এটি কীভাবে মানুষকে কেভিড-১৯ থেকে রক্ষা করবে এমন প্রশ্নের জবাব দেয়া হয়েছে পেন্ডা ফার্মের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তাদের মতে, বিশেষ পদ্ধতিতে তৈরিকৃত এই বাবেল বাক্সটি ভূ-পৃষ্ঠের আল্ট্রাভায়োলেট রেডিয়েশন নেটওয়ার্কের সাহায্যে তাপ সৃষ্টি করে, অতঃপর পfরিপার্শ্বিক পরিবেশের জীবাণু এবং ভাইরাস ধ্বংস করবে। উদ্ভাবকের দেয়া প্রদত্ত তথ্যানুযায়ী ডিভাইসটি ভাঁজ করা ও স্বয়ংক্রিয়ভাবে খোলাও যাবে।

দায়াং বলেন, ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনাভাইরাস ধ্বংস হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির ছয় ফুটের মধ্যে গেলে অথবা কাশির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। এছাড়া বিদ্যমান স্থান বা বস্তু স্পর্শ করলেও ছড়াতে পারে ভাইরাসটি।

বিশেষজ্ঞদের পরামর্শ মতে, এই ভাইরাস থেকে বাঁচতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। তবে চ্যাং দায়াং মনে করেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তার ধারণা বাস্তবে রূপদান করা সম্ভব।সূত্র: ফক্সনিউজ

-জেডসি